ফের মৎস‍্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ - The News Lion

ফের মৎস‍্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ

 


দি নিউজ লায়নঃ  শনিবার সকালে নদীতে মাছ কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে তুলে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। নিখোঁজ মৎস্যজীবীর নাম দ্বারিক মন্ডল।ঘটনাটি ঘটে সুন্দরবনের সজনেখালি রেঞ্জের ঝিলা ৬ নম্বর জঙ্গল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোসাবা লাহিড়ীপুর অঞ্চলের জেমসপুর বানীখালি সাধুপুর এলাকার বাসিন্দা বছর ৬৩ মৎস্যজীবী দ্বারিক মন্ডল সহ আরও ২ জন মৎস্যজীবী একটি নৌকা করে মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয় সুন্দরবনের নদীতে।


এদিন সকালে কাপুরা নদীতে ৩ জন মৎস্যজীবী কাঁকড়া ধরতে ধরতে বকুলতলা খালের মধ্যে ঢুকে পড়ে কাঁকড়া ধরা নেশায়।সেই সময় ম্যানগ্রোভ জঙ্গল থেকে হঠাৎই বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী দ্বারিক মন্ডলের উপর।এরপর বাঘ মৎস্যজীবী দ্বারিক মন্ডল কে এক ঝাঁটকায় পিঠে তুলে গভীর জঙ্গলে ঢুকে যায়।বাকী মৎস্যজীবীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়।তারা কোন মতে নৌকা নিয়ে গ্রামে চলে আসে।খবর দেওয়া হয় বন দফতরে।বন দফতর খবর পেয়ে বনকমীর্রা স্প্রীড বোট নিয়ে জল পথে তল্লাশি শুরু করে।তবে এখনও পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর কোন খোঁজ পাওয়া যায়নি।গত ২ সেপ্টেম্বর এই ঝিলা জঙ্গল এলাকায় বাঘ বেরিয়ে এসে আক্রমণ করলে জখম মৎস্যজীবী সুদর্শন সরদার।তাকে ঘটনাস্থলে উদ্ধার করে সজনেখালি রেঞ্জের বনকমীর্রা।


জখম মৎস্যজীবী সুদর্শন সরদার কে উদ্ধার করে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করে।সেখানেই তার চিকিৎসা চলছে।বর্তমানে সে সুস্থ আছে।এদিকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে অবিলম্বে ঝিলা এলাকায় মাছ কাঁকড়া ধরা নিষিদ্ধ করা হোক।কেননা ঝিলা জঙ্গল এলাকায় একের পর এক বাঘের আক্রমণে মৃত্যু ও নিখোঁজের  ঘটনা বেড়েই চলছে।প্রশাসনের উচিত এ বিষয়ে নজর দেওয়া।বন দফতর জানান বাঘের আক্রমণে এক মুৎস্যজীবী নিখোঁজ।তার খোঁজে তল্লাশি চলছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.